একটি বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

Spread the love

প্রধানমন্ত্রী শুক্রবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড অবমুক্ত করেন।

মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে এসব ডাকটিকিট, খাম এবং ডেটা কার্ড বিক্রি করা হবে এবং পরবর্তীতে সারা দেশের অন্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলিতেও পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *