দেশে ফিরছেন রোহিত শেষ ম্যাচ না খেলেই

Rohit Sharma-Dainik Bhashwakar Source - India Today
Spread the love

সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক রোহিতকে পাচ্ছে না দলটি। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার মেহেদী হাসান মিরাজের বীরত্বে হেরেছে ভারত। এই হারে এক ম্যাচ আগেই সিরিজ হারল রোহিত শর্মার দল।

টেস্ট সিরিজেও এখন অনিশ্চিত ভারতীয় অধিনায়ক। রোহিত ছাড়াও শেষ ম্যাচে ভারতের স্কোয়াডে থাকছেন না দীপক চাহার ও কুলদীপ সেন। বুধবার ম্যাচ শেষে এসব কথা জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

এ প্রসঙ্গে রাহুল বলেন, ‘আমরা কিছু চোট সমস্যায় ভুগছি, যা আমাদের জন্য আদর্শ নয়। কুলদীপ (সেন), দীপক (চাহার) ও রোহিত (শর্মা) তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবে না। রোহিত কাল (আজ) মুম্বাই ফিরে যাবে। সেখানে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবে দেখবে যে টেস্ট ম্যাচে ফিরতে পারে কিনা। আমি নিশ্চিত না। তবে এটা নিশ্চিত যে তারা পরের ম্যাচে খেলতে পারছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *