নক আউট পর্ব শুরু ডাচ-মার্কিন লড়াই দিয়ে

FIFA World Cup-Dainik Bhashwakar Source - CLUTCHPOINTS
Spread the love

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ, আজ থেকে শুরু হচ্ছে উত্তেজনাঠাসা নক আউট পর্ব। গ্রুপ পর্ব শেষে ৩২ দল থেকে একে একে বিদায় নিয়ে এখন শিরোপার লড়াইয়ে নামছে  ১৬টি দল। আজ গ্রুপ-এ’ চ্যাম্পিয়ন নেদারল্যান্ড ও  গ্রুপ-বি’ রানার্স-আপ যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নক আউটের লড়াই। 

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মার্কিনিদের মুখোমুখি হবে ডাচরা। গ্রুপ বি’তে ইংল্যান্ডের পরে দ্বিতীয় স্থান নিয়ে নক আউটে এসেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে লুই ফন গালের দল নেদারল্যান্ড গ্রুপ পর্বে সেনেগাল, ইকুয়েডর ও স্বাগতিক কাতারকে টপকে শীর্ষস্থান লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *