ফের আপিল করলেন অ্যাম্বার হার্ড

Johnney Depp Amber Heard-Dainik Bhashwakar Source - Koimoi
Spread the love

অ্যাম্বার হার্ড তাঁর প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে ফের আপিল করেছেন। স্বামীর কাছে হেরে যাওয়া মানহানির মামলাটি নতুন করে বিচার করার অনুরোধ জানিয়ে ভার্জিনিয়া আদালতে একটি আপিল দায়ের করেছেন অভিনেত্রী। বছরের শুরুতে তিনি এই মামলায় হেরে গিয়েছিলেন।

আপিল দায়ের করে অ্যাম্বার যুক্তি প্রদর্শন করেছেন যে মামলার শুনানিতে তার কিছু থেরাপি নোট বাদ দেওয়া হয়েছে, যেখানে তিনি ডেপের কাছ থেকে নির্যাতিত হওয়ার অভিযোগ করেছিলেন।

তাই এটি অন্যায্য বিচার হয়েছে। ভার্জিনিয়া বিচারক পেনি অ্যাজকারেট নোটগুলো বাতিল করেছিলেন। গুরুত্বপূর্ণ নোটগুলোতে অ্যাম্বারের নির্যাতনের বিষয়ে অনেক তথ্য ছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।

জনি এবং অ্যাম্বার ২০১৫ সালে তাদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে একটি গোপন অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। ২০১৬ সালের মে মাসে অ্যাম্বার জনির কাছ থেকে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন এবং তাঁর বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ পান। তিনি বলেছিলেন যে জনি তাদের সম্পর্কের সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিল। জনি এটি প্রায়ই করত, যখন নেশায় থাকত।

বহুল আলোচিত এই মানহানি মামলায় অ্যাম্বার হার্ডের দোষের পাল্লাই বেশি ভারী বলে রায় দেন আদালত। ফলে ডেপকে ১০.৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয় অ্যাম্বার হার্ডকে। মামলায় পরাজিত হওয়ার পাশাপাশি বিশাল অঙ্কের অর্থের জরিমানা গুনতে হবে অ্যাম্বার হার্ডকে, যা এই মুহূর্তে অ্যাম্বারের জন্য খুব কঠিন বলেই ধারণা করা হচ্ছে। জানা গেছে, বর্তমানে আর্থিক জটিলতায় ভুগছেন হার্ড। তাই ফের আপিল করে নিজের পক্ষে মামলার রায় এবং সুবিচার চাইছেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *