ডিএমপির অভিযানে মাদকসহ ২৯ জন আটক

Featured-Image-Collected Featured-Image-Collected
Spread the love

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে আটক করেছে । আটকের সময় তাদের হেফাজত থেকে ৭৯৯ পিস ইয়াবা,  ৪৮ গ্রাম হেরোইন, ৫২ কেজি ২০০ গ্রাম গাঁজা ও  ৪৭৫০ মি.লি দেশিমদ উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৪ জানুয়ারি ২০২৩) ভোর ছয়টা থেকে আজ রবিবার ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *