কলকাতা গিয়ে পুড়ে অঙ্গার তারা

Spread the love

কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী-সন্তান ও শ্বশুর নিহত হয়েছেন। 

স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নিহত স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে শর্ণশীষ দত্ত ও শ্বশুরের নাম আকরাম হোসেন। 

স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, নিহতদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয়। ভারতের পিটিআই ও এনডিটিভিসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, আগুনে প্রাণ হারানো আটজন বাংলাদেশি নাগরিক এবং তারা চিকিৎসার উদ্দেশে কলকাতায় গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *