সিইওর পদ থেকে সরে দাঁড়াবেন ইলন মাস্ক

Elon Musk-dainikbhashwakar Source - The News International
Spread the love

টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। আজ বুধবার নিজের টুইটারে এ কথা জানান মাস্ক।

এর আগে টুইটার ব্যবহারকারীদের মতামত নিতে গিয়ে বিপাকেই পড়েন ইলন মাস্ক। গত সোমবার ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাঁরা ইলন মাস্ককে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) পদে চান না। এর আগে টুইটার ব্যবহারকারীদের ভোটের ভিত্তিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলেন ইলন মাস্ক। এরপর সোমবার এক টুইট পোস্টে তিনি জানতে চান, সিইওর পদ থেকে তাঁর সরে দাঁড়ানো উচিত কিনা। ওই সময় এই ঘোষণাও দিয়েছিলেন, মতামত জরিপে যে ফল আসবে, তা মেনে নেবেন তিনি।

ইলন মাস্কের টুইটার হ্যান্ডেলে অনুসারী রয়েছেন ১২ কোটি ২০ লাখ। এর মধ্য ১ কোটি ৭৫ লাখ ভোট পড়েছে ওই জরিপে। এতে ৫৭ দশমিক ৫ শতাংশ টুইটার ব্যবহারকারীর রায় হলো, সিইওর পদ থেকে ইলন মাস্কের সরে দাঁড়ানো উচিত। আর ৪২ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী চান তিনি এই পদেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *