মেট্রোরেলের চলাচল শুরু সাধারণ যাত্রী নিয়ে
ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়েছে সাধারণ যাত্রী নিয়ে । আজ বৃহস্পতিবার সকাল ৮টায় আগারগাঁও ও উত্তরা উভয় স্টেশন থেকে সাধারণ যাত্রী নিয়ে প্রথম ট্রেন ছাড়ে। গতকাল বুধবার মেট্রোরেলের উদ্বোধন করা হয়। উদ্বোধনী যাত্রায় যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা, মন্ত্রিপরিষদের সদস্যসহ নানা শ্রেণি-পেশার ২৮৫ জন মানুষ। ডিএমটিসিএলের ঘোষণা অনুযায়ী, আজ থেকে…
