নেপালে বিমান বিধ্বস্তে ৪০ জনের মৃত্যু
নেপালের পোখরায় ৬৮ আরোহী ও ৪ জন ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ লাশ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল। রোববার সকালে বিমানটি পোখরার কাসকি জেলায় বিধ্বস্ত হয়।…
