হিমশিম খাচ্ছে চীনের শ্মশানগুলো
চীনে বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। ফলে একদিকে করোনা রোগীদের চিকিৎসা দিতে যেমন চাপ বেড়েছে চীনের হাসপাতালগুলোর ওপর, তেমনি মরদেহ সৎকার করতে গিয়ে হিমশিম খাচ্ছে শ্মশানগুলো। চীনের বেইজিং, চংকিং ও গুয়াংঝৌ শহরের শ্মশানগুলোতে আজ মঙ্গলবার সারি সারি মরদেহ দেখা গেছে। শ্মশানগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ সময়ের চেয়ে তারা এখন অনেক ব্যস্ত সময়…
