‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২’ পেল ফুডপান্ডা

Food Panda-dainikbhashwakar Source - Food Panda
Spread the love

‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২’ পেয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা বাংলাদেশ।

ডিজিটাল রূপান্তর ও তরুণদের জন্য আয়ের পথ তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে বেসরকারি প্রাতিষ্ঠানিক শ্রেণিতে ফুডপান্ডা এই পুরস্কার পায়। ফুডপান্ডা দেশের প্রথম কোনো ই-কমার্স প্রতিষ্ঠান, যারা সম্মানজনক এই পুরস্কার পেল।

‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২’ উপলক্ষে সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের বি এ সিদ্দিকীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *