মেট্রোরেল চালুর অপেক্ষা, স্টেশনে প্রস্তুতির ছাপ
চারদিকে কুয়াশায় মোড়া সকালে কর্মীরা স্টেশন পরিষ্কার করছেন। কেউ কেউ ফুলগাছের চারা লাগাচ্ছেন স্টেশনের পাশে। আবার কয়েকজন আগের লাগানো ফুলসহ গাছের পরিচর্যায় ব্যস্ত। এই চিত্র আজ রোববার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের। দুই দিন পরে বুধবার (২৮ ডিসেম্বর) ওই স্টেশন থেকেই ঢাকার গণপরিবহনে নতুন যুগের সূচনা হবে। ওই দিন বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করবেন…
