বিজিবি হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা

Spread the love

১৪ বছর আগে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার সকালে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রতিনিধি এবং সামরিক-বেসামরিক কর্মকর্তা ও নিহতদের স্বজনরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাপ্রধান, নৌ ও বিমানবাহিনীর প্রধান এবং বিজিবির মহাপরিচালক নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানায়। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা শহীদ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *