চীনা ‘গুপ্তচর’ বেলুনে গুলি না করার কারণ জানালো পেন্টাগন, ব্লিংকেনের চীন সফর বাতিল
চীনা ‘নজরদারি বেলুন’ আগামী কয়েক দিন মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে ভাসতে থাকবে বলে জানিয়েছে পেন্টাগন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের প্রেসসচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ হাজার ফুট উচ্চতায় কৌশলে চীনা বেলুনটি ভাসছিল। অ্যারোস্পেস ডিফেন্স সন্দেহভাজন নজরদারি বেলুনটিকে ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।…
